সিরাজগঞ্জের শাহজাদপুরে মরা গরুর মাংসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রির সময় ব্যবসায়ী আটক, জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চল রতনকানিন্দ হাটে মরা গরুর মাংসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রির সময় ব্যাবসায়ীকে আটক করে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেয়ার নিদের্শ দেওয়া হয়।
জানা যায়, গতকাল শুক্রবার উপজেলার রতনকান্দি হাটে পাবনা জেলার বেড়া থানার আমাইখোলা গ্রামের মৃত রিয়াজ সরকারের ছেলে নুর ইসলাম(৪৫) নামের এক ব্যক্তি মরা গরুর মাংসে এক বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কম মূল্যে বিক্রি করার সময় জনতা ধরে ফেলে।
পরে থানা পুলিশকে খবর দিলে এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন মরা গরুর মাংস দেখতে পায় এবং মাংসে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল দেয়ার নির্দেশনা প্রদান করে। পরে মাংসগুলো জনসম্মুখে মাটিতে পুঁতে রাখা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165603