বগুড়ার শেরপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু।
এসময় উপস্থিত ছিলেন-পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশা নিধনে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, অবৈধভাবে রাস্তা দখল করে কোনো দোকানপাট গড়ে তোলা যাবে না। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165592