বগুড়ার কাহালুতে বেগুন ক্ষেত থেকে ২০টি গাঁজার গাছ উদ্ধার

বগুড়ার কাহালুতে বেগুন ক্ষেত থেকে ২০টি গাঁজার গাছ উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে পুলিশ ২০টি গাঁজার গাছ উদ্ধার করেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে কাহালু থানার এসআই জমশেদ আলী গোপন সূত্রেরভিত্তিতে ওই গ্রামের মমতাজ আলীর ছেলে শফিকুলের বেগুন ক্ষেতের মধ্য থেকে উল্লেখিত ২০টি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ গাঁজা চাষি শফিকুলকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ৫ কেজি ২শ’ গ্রাম। এ বিষয়ে কাহালু থানায় শফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165591