বগুড়া সান্তাহার শহর প্রেস ক্লাবে জিললুর সভাপতি, সম্পাদক সোহাগ

বগুড়া সান্তাহার শহর প্রেস ক্লাবে জিললুর সভাপতি, সম্পাদক সোহাগ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার শহর প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে সান্তাহার পৌর শহরের ক্লাবের অস্থায়ি কার্যালয়ে বাৎসরিক আলোচনা সভায় সর্বসম্মতিতে দুই বছর মেয়াদি কমিটিতে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে পুনরায় সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি আমিনুল ইসলাম (ভোরের আকাশ), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার পুরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজল হক টিকন, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165584