এখনও সংগীত থেকে আয় করছেন মামদানি

এখনও সংগীত থেকে আয় করছেন মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার স্বল্পস্থায়ী বহুভাষিক র‌্যাপার ক্যারিয়ার থেকে এখনো অর্থ উপার্জন করছেন বলে ট্যাক্স ফাইলে দেখা গেছে। তবে ৩৪ বছর বয়সি এই ডেমোক্র্যাট নেতার সেলিব্রিটি রাজনীতিবিদ হিসাবে উল্কাসম উত্থান ঘটলেও হিপ-হপ থেকে তার আয়ে খুব সামান্যই প্রবৃদ্ধি হয়েছে। ট্যাক্স ফাইল অনুযায়ী, গত বছর তিনি মিউজিক রয়্যালটি বাবদ ঘরে তুলেছেন ১,৬৪৩ ডলার, যা ২০২৪ সালের ১,২৬৭ ডলারের তুলনায় কিছুটা বেশি। ‘ইয়ং এলাচ’ এবং ‘মিস্টার এলাচ’ ছদ্মনামে গান গাওয়া মামদানি গত বৃহস্পতিবার রসিকতা করে বলেন, নিউইয়র্কবাসী যদি তার আর্থিক অবস্থার উন্নতি করতে চায় তবে তাদের উচিত ‘স্পটিফাই’-এ গিয়ে তার গান শোনা।’ বিবিসি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165577