এনসিপির ‘নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে।
জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুম নারীশক্তির মুখ্য সংগঠক হয়েছেন। শীর্ষ নেতৃত্বের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনজিলা ঝুমা রয়েছেন।
শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165552