মধ্যপ্রাচ্য সংকটে কূটনৈতিক ভূমিকায় পাকিস্তানকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রাচ্য সংকটে কূটনৈতিক ভূমিকায় পাকিস্তানকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্কে এক বৈঠকে তিনি এ ধন্যবাদ জানান।

শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে তারা আলোচনা করেন।

আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক প্রচেষ্টার জন্য ড. রহমান ধন্যবাদ জানান।

 

দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165550