বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন সভাপতি শফিক, সম্পাদক পল্লব
স্টাফ রিপোর্টার : বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং সাজ্জাদ হোসেন পল্লব সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম ৬ এবং অপর প্রার্থী বজলুর রশিদ সুইট ৩ ভোট পান। এই দুই প্রার্থীর সম্বিলিত ভোটের দ্বিগুণ ভোট পেয়ে শফিক সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব ১৩ এবং আল মুমিন ৯ ও সাইফুল ইসলাম ৫ ভোট পান। এছাড়াও নির্বাচনে ১৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল আব্দুল লতিফ, তার প্রতিদ্বন্দ্বী ফিরোজ পশারী রানা ১৩ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাফর আহম্মেদ মিলন পেয়েছেন ৯ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহসাধারণ সম্পাদক কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল আমিন ও সদস্য পদে সাবু ইসলাম। নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম ও সদস্য সিরাজুল ইসলাম। নির্বাচন শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165548