সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে কথা অস্বীকার ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়নি এবং এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।
ইব্রাহিম রেজাই বলেছেন, সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছুকে তেহরান ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে। কারণ তারা এটাকে একটি কৌশলগত রেড লাইন বা সীমারেখা হিসেবে বিবেচনা করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে এবং তিনি শুক্রবার এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিকের মজুত পাবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ট্রাম্পের এই দাবিগুলো খারিজ করে দিয়েছেন। তিনি সংবাদ সংস্থা তাসনিমকে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই তা কোথাও স্থানান্তর করা হবে না। খবর : আল জাজিরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165518