হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কবিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত, তবে ইরানের সঙ্গে সব চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।

তবে সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, আলোচনার মাধ্যমে চুক্তির অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165505