বগুড়ার দুপচাঁচিয়া থানার নয়া ওসি তাজমিলুর রহমানের যোগদান
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া থানায় যোগদান করেছেন।
দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা তাজমিলুর রহমান ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জ জেলা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165474