নীলফামারীর ডিমলায় একরাতে ৬টি গাভী চুরি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় এক খামারি পরিবারের ৬টি দামী শাহীওয়াল (সাহিওয়াল) জাতের গাভী চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী এলাকার ২ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী খামারি রতনচন্দ্র রায় জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে অজ্ঞাত চোরেরা গোয়ালঘর থেকে তার ৬টি গাভী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া প্রতিটি গাভীর মূল্য প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত, গরু উদ্ধার এবং এলাকায় টহল জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ডিমলা থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165459