পাংশায় ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে তেল নেওয়ায় যুবকের ১৫ দিনের কারাদণ্ড
রাজবাড়ীর পাংশায় ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165426