বগুড়ায় মাদক ও দেশিয় অস্ত্রসহ যুবক গ্রেফতার 

বগুড়ায় মাদক ও দেশিয় অস্ত্রসহ যুবক গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে মাদক ও কয়েকটি দেশিয়  ধারালো অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 
ডিবি সূত্র জানায়, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে ডিবি’র একটি টিম গত মঙ্গলবার বেলা আড়াইটায়

শহরের নিশিন্দারা (খাপাড়া) এলাকায় আলিফ লাম মিম নামে একটি ছাত্রাবাসের কক্ষসহ পার্শ্ববর্তী ইউক্যালিপ্টাস বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিশিন্দারা এলাকার মাদককারবারি মো. আলামিনকে (২৩) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৪ বোতল ফেয়ারডিল, একটি চায়নিজ কুড়াল, ২টি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশিয় চাকু ও ডাকাতির কাছে ব্যবহৃত একটি বিশেষ মাস্ক উদ্ধার করা হয়। ধৃত আলামিন নিশিন্দারা খাঁপাড়ার আব্দুল মজিদের ছেলে।

এর আগেও তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা তদন্তধীন আছে। প্রাথমিকভাবে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165230