জামালপুরে ১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মজুদের উদ্দেশে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বহনের সময় মো. সাব্বির (২১) নামে এক যুবককে আটক করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুদের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন জানান, ডিজেল মজুদের দায়ে সাব্বির নামে এক যুবককে সাতদিনের জেল দেওয়া হয়েছে।