টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান। সেখানে তিনি সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীও রয়েছেন। তারেক রহমানের সফর ঘিরে শহরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165103