সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড
বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল রাত ১১টায় ঢাকায় পা রাখে কিউই দলের সদস্যরা এবং কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন তারা।
নিউজিল্যান্ড দলের সঙ্গে আরও তিনজন খেলোয়াড় এসেছেন যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। রাতের ফ্লাইটে এসেছেন দলের কোচ ও টিম ম্যানেজমেন্টের ২২ জন সদস্য।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২০ এপ্রিল একই মাঠে। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং শেষ টি-টোয়েন্টি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165094