হোটেল রেস্তোরাঁ শ্রমিক নেতা আনোয়ারের উপর হামলার নিন্দা

হোটেল রেস্তোরাঁ শ্রমিক নেতা আনোয়ারের উপর হামলার নিন্দা

হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক আনোয়ার হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন হোটেল রেস্তোরাঁ সেক্টরে  সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ উত্তরাঞ্চল কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল,  নাটোর জেলা হোটেল ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর চন্দ্র সরকার, চাঁপাইনবাবগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক  কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন সবুজ, জয়পুরহাট জেলা হোটেল রেস্তোরাঁ  শ্রমিক ইউনিয়নের সভাপতি কবীর হোসেন, ঠাকুরগাঁও জেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, দিনাজপুর জেলা হোটেল রেস্তোরাঁ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম,  নওগাঁ জেলা হোটেল রেস্তোরাঁ ইউনিয়নের সভাপতি কালিপদ, নওগাঁ সাধারণ সম্পাদক বকুল হোসেন, রাজশাহী জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফিরোজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মিঠুন, সিরাজগঞ্জ সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাসমত আলী, সাধারণ সম্পাদক রনি। বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165074