দিনাজপুরের বোচাগঞ্জে ভোক্তার অভিযান ৭০ হাজার টাকা জরিমানা
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১৩ দিনাজপুরের সহযোগিতায় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার মিলরোডস্থ মেসার্স সাহা এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী ইন্দ্রজিত সাহাকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ভোজ্য তেল বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা ও রেলঘুন্টি এলাকার মেসার্স মজুমদার ট্রেডাস এর মো. আলী আশরাফকে ১০ হাজার ও ফাহিম স্টোর এর মো. তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা একই অপরাধে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত ৩ ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এসময় তাকে সহযোগিতা করেন র্যাব-১৩ দিনাজপুরের একটি চৌকস দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165064