‘রকস্টার’ শুরুর আগে নতুন পরিচয়ে মিথিলা
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান-এর নতুন কাজ ‘রকস্টার’-এর মালয়েশিয়া অংশের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। শিগগিরই শুরু হচ্ছে এর দ্বিতীয় ধাপ। আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এই শুটিংয়ে অংশ নেবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খ্যাত তানজিয়া জামান মিথিলা। তবে শুটিংয়ে নামার আগেই নতুন এক খবরে আলোচনায় এসেছেন মিথিলা।
ওয়েলনেস স্টুডিও এস্থেটিক অ্যান্ড ডেন্টাল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে কনকর্ড এমবি টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন মিথিলা। এ সময় তিনি প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও সেবার মান তুলে ধরেন।
তার ভাষ্য, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান ভবিষ্যতে গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আশা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আমিনুল ইসলাম রাসেলসহ সংশ্লিষ্টরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165056