সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবকের আত্মহত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে আরিফ(৪৫) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) পৗর সদরের প্রাননাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল রোববার রাতের কোনো এক সময় আরিফ তার শয়ন কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঢুকে দেখে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহতের ভাই রুবেল জানান, রাজমিস্ত্রির কাজ করার সময় পায়ে আঘাত পান আরিফ। এরপর রোগ না সাড়ায় অভিমান করে ফাঁস নিয়েছেন তিনি।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত করা হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165034