বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ২ জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি আদালতের প্রেফতারি পরোয়ানা মূলে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামের শমসের আলীর ছেলে আলমগীর হোসেন ও সান্তাহার আদর্শপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান রাকিব।
তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165030