পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব, নাশকতার শঙ্কা নেই
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখ আয়োজনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার শঙ্কাও নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাব।
সোমবার সকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে অপতথ্য রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া থাকবে স্পেশাল কমান্ডো ফোর্স।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164953