লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরাইলের চলমান সামরিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ শুরু হওয়া এই অভিযানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬,৫৮৮ জন আহত হয়েছেন।

ক্রমবর্ধমান এই প্রাণহানিতে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংঘাত অব্যাহত থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র: আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164947