হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দেড় দশক শাসনের অবসান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দেড় দশক শাসনের অবসান

আন্তর্জাতিক ডেস্ক: হাঙ্গেরিতে শেষ হলো প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের প্রায় ১৬ বছরের শাসন। দেশটির নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিরোধী নেতা পিটার ম্যাগিয়ারের দল। খবর, আল জাজিরার।ভিক্টর অরবান একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তার এই পরাজয় ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।২০১০ সালের ২৯ মে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত একই দায়িত্ব সামলেছেন তিনি।

প্রতিবেদন অনুযাায়ী প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ম্যাগিয়ারের দল তিসজা পেয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ ভোট, যেখানে অরবানের ফিদেজ পেয়েছে ৩৭ দশমিক ৮ শতাংশ। পিটার ম্যাগিয়ারের এই জয়কে দেশটির রাজনীতিতে বড় ধরনের পালাবদল হিসেবে দেখছেন অনেকে। নির্বাচনে পরাজয় স্বীকার করে ইতোমধ্যেই পিটার ম্যাগিয়ারকে ফোন করে অভিনন্দন জানিয়েছে ভিক্টর অরবান।

ভোটের প্রাথমিক হিসাব অনুযায়ী, ১৯৯ সদস্যের পার্লামেন্টে তিসজা পেতে যাচ্ছে ১৩৮টির বেশি আসন, যা সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই বটে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164944