বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সাজু আকন্দকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে র্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরের নারুলী তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে নারুলী তালপট্টির খেরু আকন্দের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার রায়ে তার এক বছর দুই মাস সাজা দেন আদালত।
রায় ঘোষণার পর থেকে সাজু আকন্দ পালিয়ে ছিল। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164919