এমপি হিসেবে শপথ নিলেন বগুড়ার বাদশা ও শেরপুরের রুবেল

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়ার বাদশা ও শেরপুরের রুবেল

বগুড়া ও শেরপুরের উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুইজন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত বগুড়া-৬ (সদর) আসনের রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেলকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু এবং এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164838