দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত তিন আসামি আটক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত তিন আসামিকে পৃথক স্থান থেকে আটক করে গতকাল শুক্রবার দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রংপুর কোতয়ালি থানার মাদক মামলায় ২ বছর তিন মাস সাজাপ্রাপ্ত বিরামপুর উপজেলার বেপারীটোলা গ্রামের মাহাবুর আলমের ছেলে মানিক মিয়া, বিরামপুর থানার মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বিরামপুর পৌর এলাকার চকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে মাসুদ রানা এবং দেন মোহর মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে ইকবাল হোসেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলো।
থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে এস.আই আমির হোসেন, এএসআই সাহেদুল, আসাদুজ্জামান, আশরাফুল ও বাবুলের সমন্বয়ে একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে তাদের পৃথক স্থান থেকে আটক করেছে। বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, সাজাপ্রাপ্ত আসামিদের গতকাল শুক্রবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164808