চাঁপাইনবাবঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জ শহরে একটি অটোরিকশাযোগে চা’পাতার বস্তায় ভরে পাচারকালে ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম(২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শান্তিমোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি অটোরকিশার পেছনে যাত্রীসিটের নিচে রাখা ৫০ কেজি নষ্ট গুড়া চা’পাতা ভর্তি দু’টি বস্তার মধ্যে ২২টি পলিথিন ব্যাগে মোড়ানো ২২ কেজি গাঁজা পাওয়া যায়।
গতকাল শুক্রবার রাত সোয়া ১২টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকসহ অবস্থানের গোয়েন্দা তথ্যে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার মিরাজুলের বিরুদ্ধে মাদক কারাবার জড়িত থাকার অভিযোগে সদর থনায় মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164806