বগুড়ার হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন
উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানার সভাপতিত্বে এই পর্ষদ গঠন করা হয়।
নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন-বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা, ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি, উপ-ব্যবস্থাপনা পরিচালক শারুখ আহমেদ রিকি, পরিচালক নাজনীন বেগম, পরিচালক সোহানী শোকরানা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164802