‘দ্য সামিরা খান পডকাস্ট’- এ পূর্ণিমা
অভি মঈনুদ্দীন ঃ এই সময়ে দেশে পডকাস্ট-এর এক নতুন ধারার সৃষ্টি হয়েছে। নানান পেশার সাথে সম্পৃক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিরা পডকাস্টে উপস্থাপনার মধ্যদিয়ে সমাজের নানান ক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবনের নানান গল্প তুলে ধরছেন তাদের আয়োজনে। কোনো কোনো টিভি চ্যানেলে, কোনো ইউটিউব চ্যানেলে কিংবা অন্য কোনো প্লাটফরমে সেসব ‘পডকাস্ট’ নিয়মিত প্রচার হচ্ছে। সেই ধারাবাহিকতায় একজন গবিত মা, ব্যবসায়ী এবং কন্টেন্ট ক্রিয়েটর সিমরা খান কিছুদিন আগেই ‘দ্য সিমরা খান পডকাস্ট’-এর যাত্রা শুরু করেছেন। এর আগে তার নিমন্ত্রণে বিভিন্ন পেশাজীবির সফল ব্যক্তিরা তার অনুষ্ঠানে উপস্থিত হলেও এবারই প্রথম সিমরা খানের নিমন্ত্রণে তার পডকাস্টে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নন্দিত নায়িকা পূর্ণিমা। কোনো পডকাস্টে এবারই প্রথম তিনি উপস্থিত হয়েছেন। এরইমধ্যে তার পর্বটি ‘সিমরা খান পডকাস্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং অনেকেই তা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন।
কেনই বা হঠাৎ ‘সিমরা খানের পডকাস্টে উপস্থিত হওয়া, এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন,‘ এরইমধ্যে এই সময়ের বেশকিছু পডকাস্ট আমার চোখে পড়েছে। আমাকে যখন সিমরা খান প্রস্তাব দিয়েছিলেন তার পডাকাস্টে অতিথি হবার জন্য, আমি একটু সময় নিয়েছিলাম। তার চ্যানেলের কয়েকটি পডকাস্ট দেখে আমার কাছে ভীষণ ভালোলেগেছিলো। কারণ তার এখানে আলোচনার বিষয়বস্তুই আলাদা এবং অতিথিকে যথেষ্ট শ্রদ্ধা, সম্মান দিয়ে তিনি কথা বলেন। যে কারণে তার অতিথি হিসেবে তারই পডকাস্টে অংশ নেই। প্রচারের পরেও দেখেছি বিহাইণ্ড দ্য ক্যামেরায় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। ধন্যবাদ সিমরা খানকে।’
সিমরা খান বলেন,‘ আমার পডকাস্টে সাধারণত অভিভাবকত্ব বা শিশু প্রতিপালন, মেন্টাল হেলথ, রিললেশনশীপ’সহ আরো এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যা দেখে বা শুনে মানুষ যেন কিছু শিখতে পারেন। যেকোনো পেশার সফল বা আলোকিত ব্যক্তিত্ব এই আয়োজনে অংশগ্রহন করেন। কোনোরকম গসিপ বা শুধুই বিনোদিত করার জন্য এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়না। আমার একটাই কথা, যেন আমার পডকাস্টে আগত প্রত্যেক অতিথির কাছ থেকে যেন দর্শক কিছুনা কিছু শিখতে পারেন, এটাই আমার লক্ষ্য থাকে। পূর্ণিমা আপুর প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে তিনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমার পডকাস্টে তিনি তার ব্যক্তিগত জীবন’সহ নানান বিষয়ে শিক্ষামূলক কথা বলেছেন। আমি সত্যিই মুগ্ধ।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164746