ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে নতুন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব অস্ত্র তেহরানে পৌঁছাতে পারে বলে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে এই অস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে, তেহরান সম্ভবত যুদ্ধের বর্তমান বিরতিকে তাদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে ব্যবহার করছে।
সিএনএন জানিয়েছে, এই অস্ত্র সরবরাহের উৎস গোপন রাখতে বেইজিং একটি তৃতীয় দেশকে রুট হিসেবে ব্যবহার করছে। মূলত কোন দেশ থেকে এসব অস্ত্র পাঠানো হচ্ছে, তা আড়াল করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। সূত্র : টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164704