ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের শুধুমাত্র আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন কথা বলেন।

ট্রাম্প লিখেছেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য হরমুজ অবরুদ্ধ করে রেখে বিশ্ববাসীকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”

এই পোস্টের আগে ট্রাম্প ইরানকে নিয়ে আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো আর গণযোগাযোগে ভালো।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164678