বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরবর্তী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরবর্তী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বগুড়া সদর-৬ আসনের উপ নির্বাচন দেখে মনে হচ্ছে আওয়ামী ফ্যাসির সরকারের চেয়েও নির্বাচন খুব খারাপ হয়েছে। এজেন্ট বের করে দেওয়া, ভোট কেন্দ্র দখল করে সিল মারা, এমনকি পিজাইডিং অফিসাররাও আগাম সিল দিয়ে নির্বাচনকে কলুষিত করেছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বগুড়ার কলোনিসহ শাহওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আবদুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।

শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164668