হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার সকাল নাগাদ প্রণালিতে পৌঁছানোর কথা থাকলেও ইরানের লিখিত ছাড়পত্র না পাওয়ায় এটি অতিক্রম করতে পারছে না। ছাড়পত্র পেলে আজই যাত্রা শুরু করবে, না হলে শারজাহ উপকূলে ফিরে যাবে।
বিএসসি জানিয়েছে, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। এর আগে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জাহাজটি একবার ফিরে গিয়েছিল।
অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে ‘নার্ডিক পোলাক্স’ জাহাজটি এক মাসের বেশি সময় ধরে আটকে আছে। এতে বিপিসির জন্য এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164580