পুনরায় শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার

পুনরায় শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার পুনরায় শুরু হচ্ছে। আগামী রোববার থেকে পুনরায় এই মামলার বিচার শুরু হবে বলে দেশটির আদালত জানিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর ইসরায়েলের আদালতের এক মুখপাত্র নেতানিয়াহুর বিচার শুরুর তথ্য জানিয়েছেন।


আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‌জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে। এই মামলার শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।

 
 
নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই ইসরায়েলি এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।
 
 
২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়া হয় এবং এর সমাপ্তি কবে ঘটবে তার কোনও নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164548