বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক গ্রেফতার

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ হত্যার ঘটনায় আসামি ছেলে শিপনকে (২০) গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা পূর্ব উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলী উপজেলাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা পূর্ব উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলাম নজুর (৪৫) ছেলে শিপন প্রায় প্রতিদিনই গভীররাতে বাড়িতে ফিরে। এঘটনার জের ধরে শিপন গত বুধবার রাত ২টা ১০ মিনিটে বাড়ি আসে।

বাড়িতে এসে দরজা খুলে দেয়ার জন্য ডাকাডাকি করলে তার বাবার দরজা খুলতে একটু দেরি করায় ক্ষিপ্ত হয়ে সে বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন টের পেয়ে এগিয়ে এসে আহত নজরুল ইসলাম নজুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪ টাা দিকে তিনি মারা যান।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, বাবাকে নজরুল ইসলাম নজুকে হত্যার দায়ে ছেলে শিপনকে পুলিশ গ্রেফতার করেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164540