টিএসসিতে বহিরাগতদের মারধরের ঘটনায় ঢাবি ছাত্রের হলের সিট বাতিল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে এক শিক্ষার্থীর হল থেকে সিট বাতিল করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম শাহরিয়ার তুষার। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
বিজয় একাত্তর হল প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় সংঘটিত মারধরের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহরিয়ার তুষারকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে।
এর পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম অনুযায়ী বিজয় একাত্তর হলে তার নামে বরাদ্দকৃত আসন বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164507