বগুড়ার ছেলে সাহাবুর রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন

বগুড়ার ছেলে সাহাবুর রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেলেন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সন্তান মো. সাহাবুর রহমানকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এ এফ এম মাহফুজুর রহমান খানকে সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

উপ-প্রেস সচিব গ্রেড-৫ বেতন স্কেলে ও সহকারী প্রেস সচিব গ্রেড-৬ বেতন স্কেলে এই নিয়োগ পেয়েছেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। উল্লেখ্য উপ-প্রেস সচিব মো. সাহাবুর রহমানের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। সাহাবুর বগুড়া থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক আজ ও আগামিকাল পত্রিকায় কর্মরত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164428