ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে তিনি তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তাও দেন।

তিনি আরও বলেন, এই শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না এবং সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

সূত্র: আল-জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164370