রংপুরে চার ইটভাটার সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রংপুরে চার ইটভাটার সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি : ইটভাটায় ক্ষতিকর সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি কয়লা ব্যবহার এবং পরিবেশের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগে চারটি ইটভাটার কাজ থেকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে।

 র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী  জানান, রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত রংপুরের মিঠাপুকুর উপজেলার ভগবর্তীপুর, রামপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইটভাটা চালানো, আবাসিক, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম, দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা না থাকা ও অবৈধ মজুতদারি, ক্ষতিকর পদার্থ পোড়ানো, অনুমোদনবিহীন উৎপাদন, শব্দদূষণ, আইনের শর্ত ভঙের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ইটভাটার মালিক রবিউল প্রামানিকে পাঁচ লাখ টাকা, নাজমুল ইসলাসকে আড়াই লাখ টাকা, সাজেদুল ইসলাম ও রবিউল ইসলামকে চার লাখ টাকা করে জরিমানা আদায় করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164301