যুদ্ধবিরতি মেনে নিলেও অসন্তুষ্ট নেতানিয়াহু

যুদ্ধবিরতি মেনে নিলেও অসন্তুষ্ট নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে ইসরায়েল, তবে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটির নাগরিকরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের অনেক মানুষই এই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হওয়ায় মোটেও খুশি নন। খবর-আল জাজিরা

ধারণা করা হয়, ওমানের মধ্যস্থতায় হওয়া গত দফার আলোচনাগুলো ব্যর্থ করার পেছনে নেতানিয়াহুর বড় ভূমিকা ছিল এবং সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতের পথে পরিচালিত করেছিল। গত কয়েক সপ্তাহ ধরে সে ‘যুদ্ধবিরতি’ শব্দটির প্রতি অত্যন্ত সতর্ক ও সন্দিহান অবস্থানে রয়েছে। এমনকি এই সপ্তাহ শেষেও ইরানে ভূপাতিত হওয়া দুই বিমান সেনাকে উদ্ধারের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির অসারতা বা নেতিবাচক দিকগুলো নিয়ে ট্রাম্পকে পুনরায় স্মরণ করিয়ে দেয়ার সুযোগটি হাতছাড়া করেনি।

প্রসঙ্গত, ইরানে সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছে, আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি।

সামাজিকমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প লেখে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে আজ রাতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ-ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এ শর্তে আমি ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164297