দেশজুড়েই বজ্রসহ বৃষ্টির আভাস

দেশজুড়েই বজ্রসহ বৃষ্টির আভাস

গত দুই দিন থেকে দেশে তাপপ্রবাহ নেই, সারাদেশে বৃষ্টির পরিমাণও বেড়েছে। মঙ্গলবার রংপুর ছাড়া দেশের বাকি সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে-আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারে। তবে শুক্রবার থেকে আবার বাড়তে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164288