রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164286