যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর যুক্তরাষ্ট্র একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বলেন, ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। শতভাগ। এ বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না।’তেহরান চুক্তি ভঙ্গ করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার বিষয়ে যে হুমকি তিনি দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বলেন, ‘আপনাদের অপেক্ষা করতে হবে।’
এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণার পর ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল এইমাত্র দেওয়া বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানায়। ইসরাইলও হামলা বন্ধে সম্মত হয়েছে। যুদ্ধ বিরতির ঘোষণার সাথে সাথে তেলের দাম ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
সূত্র: সিএনএন
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164274