বগুড়ায় ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার মদসহ ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার: সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে ৬৫ কেজি গাঁজা এবং ৪ লিটার দেশীয় কেরু মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর পোনে ৪ টার দিকে,শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় হরিজন কলোনীতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার কেরু মদসহ সনি বাশফোড় (৩০), আকাশ হরিজন (২৫) ও পিলু হরিজন (৩০)কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি সিম ও ২০৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত অভিযুক্তগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164210