বগুড়ার গাবতলীতে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

বগুড়ার গাবতলীতে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে এই তিনজনকে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজার এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফত্রা করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন আসামি শ্রী ভিক্কু মালী (২৬) ও হেলাল আকন্দ (৩৫)কে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং অপর আসামি জুলেখা বেগম (৫৫)কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন। আসামিদের বাড়ি গাবতলীর দুর্গাহাটা গ্রামে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164206