বগুড়ার শিবগঞ্জে মমেনা হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে মমেনা হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে শিবগঞ্জের মোকামতলার চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি মো. জেলাল হোসেন (৪২) এবং ২নং আসামি তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৬ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল গাবতলী উপজেলার পাঁচপাইকা হরিতলা প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা হতে মমেনা হত্যা মামলার ১নং পলাতক আসামি শিবগঞ্জের হরিরামপুর জাবারীপুরের মোঃ জেলাল হোসেন (৪২) এবং এরপর সেখানে আরেকটি অভিযান চালিয়ে তার স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম (৩৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।  উল্লেখ্য, গত ৫ এপ্রিল সকালে শিবগঞ্জের মোকামতলায় হরিরামপুর জাবারীপুরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে  মমেনা বেগম নিহত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164190