ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ায় গ্যাস উচ্চ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং দইয়ে ফুল ক্রিম মিল্ক পাউডার মিশ্রণ করায় জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ঠনঠনিয়া এবং গোহাইল রোড, সি এন্ড বি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামক বেক্সিমকো‘র একজন ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এ সময় দেখা যায় ২ এপ্রিল সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের পূর্বেই ক্রয় কৃত সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রয় করছেন,যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এছাড়াও ঠনঠনিয়া এলাকায় অবস্থিত মহরম আলী দই ঘরে তদারকিকালে দেখা যায় বিপুল পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার অর্থাৎ পাউডার দুধের মিশ্রণে দই তৈরি করা হচ্ছে যা ভোক্তা সাধারণের সাথে প্রতারণার সামিল। এই অপরাধে মহরম আলী দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164181