৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬৩১জন।

মঙ্গলবার (০৭ এ্রপ্রিল) এ ফলাফল প্রকাশ করা হয়। 

৪৭তম বিসিএসের এই লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে শুরু হয়েছিল এবং ১৮ ডিসেম্বর শেষ হয়। এর আগে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের মোট আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। 


সরকারি কর্ম কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে আরও ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পরবর্তী ধাপ হিসেবে এখন মৌখিক বা ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। পিএসসি খুব শীঘ্রই উত্তীর্ণ এই প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলী তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164166